সংবাদ

বিশেষ সংসদ অধিবেশন ডাকছে সরকার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

বিশেষ সংসদ অধিবেশন ডাকছে সরকার
ছবি : সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হচ্ছে। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অধিবেশনটি ঠিক কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন। তবে একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না এবং কমিশন তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারবে।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বিশেষ সংসদ অধিবেশন ডাকছে সরকার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হচ্ছে। সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অধিবেশনটি ঠিক কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি তিনি।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

সংবিধানের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন। তবে একক প্রার্থী থাকলে ভোটের প্রয়োজন হবে না এবং কমিশন তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে পারবে।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত