বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে। একটি চ্যানেলের পেজে গত বছরের একটি বক্তব্যের সঙ্গে পপির ছবি ব্যবহার করে ফটোকার্ড প্রকাশের পর থেকেই শুরু হয় নেতিবাচক মন্তব্যের ঝড়। সেই আলোচনায় সাংস্কৃতিক অঙ্গনের অনেকেও মন্তব্য করেন।
ওই বক্তব্যে পপি
বলেছিলেন, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচবো
আল্লাহ-খোদার নাম করে যাবো।’ বক্তব্যের এই অংশকে ঘিরেই তৈরি হয় নানা বিতর্ক।
এবার বিষয়টি নিয়ে
নিজের অবস্থান পরিষ্কার করেছেন পপি। তিনি বলেন, তার বক্তব্যের কোথাও তিনি চলচ্চিত্রে
অভিনয় করাকে ‘পাপ’ হিসেবে উল্লেখ করেননি।
পপি বলেন, মানুষ
জেনে-না জেনে নানা ভুল ও পাপ করে। সেসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া স্বাভাবিক
বিষয়। নিজের পাপের জন্য ক্ষমা চেয়ে স্বামী-সংসার নিয়ে সুখে-শান্তিতে থাকায় কোনো অন্যায়
নেই বলেও মন্তব্য করেন তিনি।
অভিনয় ও চলচ্চিত্র
প্রসঙ্গে পপি বলেন, যে চলচ্চিত্র তাকে এত যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, সেই চলচ্চিত্র
কিংবা চলচ্চিত্র শিল্পকে তিনি কখনো অসম্মান করতে পারেন না। অভিনয়ের মাধ্যমে তিনি কঠোর
পরিশ্রম করে উপার্জন করেছেন এবং সেই উপার্জনে নিজের পরিবারকে লালন-পালন করেছেন।
পপি আরও বলেন,
‘আমি আমার চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। জীবনের প্রয়োজনে আমি আজ হয়তো
দূরে আছি, কিন্তু ফেলে আসা দিনগুলো আমি ভীষণ মিস করি।’
বর্তমানে স্বামী
আদনান ও ছেলে আয়াতকে নিয়েই তার সময় কাটছে বলে জানান এই অভিনেত্রী। স্বামী তাকে আগলে
রাখেন এবং তাদের সংসার সুখে-শান্তিতে চলছে বলেও উল্লেখ করেন পপি।
অভিনয় থেকে অবসর
নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে পপি বলেন, তিনি অবসর নেননি। ভবিষ্যতে কোনো গল্প ভালো
লাগলে আবারও অভিনয়ে ফিরতে পারেন। তবে অভিনয়ে ফিরবেন কি না, সেটি এখনই নিশ্চিত করে বলতে
চান না তিনি।
শুধু অভিনয় নয়,
সিনেমা প্রযোজনারও ইচ্ছা রয়েছে পপির। নিজের বায়োগ্রাফি নির্মাণ করে সেখানে নিজেই অভিনয়
করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
পপি অভিনীত সর্বশেষ
মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশান’। আরও কয়েকটি সিনেমার কাজ শেষ করার কথা থাকলেও
শেষ পর্যন্ত সেসব সিনেমায় তাকে আর অভিনয় করতে দেখা যায়নি।
সবশেষে পপি সবার
কাছে তার জন্য দোয়া চেয়েছেন এবং সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন