সংবাদ

‘ক্রাইম পেট্রোল’-এ অজয়

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

‘ক্রাইম পেট্রোল’-এ অজয়

বলিউড অভিনেতা অজয় দেবগন এবার অভিনয়ের বাইরে উপস্থাপকের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হয়েছেন। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। গত সোমবার (৩১ আগস্ট) থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব।

অজয়ের টেলিভিশন অভিষেক নিয়ে দর্শকদের মধ্যে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি পর্বের চুক্তি করেছেন অজয়। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

সে হিসাবে প্রতি পর্বে অজয়ের পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা। এই পারিশ্রমিকের কারণে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় অজয় দেবগনও প্রথম সারিতে উঠে এসেছেন।

তবে টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত উপস্থাপক হিসেবে এখনো শীর্ষে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। দীর্ঘদিন ধরে ‘বিগ বস’ সঞ্চালনার মাধ্যমে টেলিভিশনেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’ সঞ্চালনার শুরুর দিকে সালমান প্রতি পর্বে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন। সময়ের সঙ্গে অনুষ্ঠানের জনপ্রিয়তার পাশাপাশি বেড়েছে তার পারিশ্রমিকও।

‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম সিজনে সালমানের পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। চার মাসব্যাপী একটি সিজন বিবেচনায় নিলে তার মোট পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

ফলে অজয় দেবগনের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক বড় অঙ্ক হলেও টেলিভিশনের পারিশ্রমিকের দৌড়ে এখনো সালমান খানই শীর্ষ অবস্থানে রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘ক্রাইম পেট্রোল’-এ অজয়

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত