কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সংগীতায়োজনে প্রকাশিত কয়েকটি গান নিয়ে শ্রোতা-ভক্তদের একাংশের সমালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৬ আগস্ট আইয়ুব
বাচ্চুর জন্মদিনে প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরই মধ্যে অ্যালবামের কয়েকটি
গান প্রকাশিত হওয়ার পর নতুন সংগীতায়োজন নিয়ে আপত্তি জানান বাচ্চুর ভক্তদের অনেকে। বিষয়টি
নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকলে গত রোববার রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর
সঙ্গে যুক্ত অংশীজনদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিদ্ধান্ত
হয়, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত চারটি গান প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি
অপ্রকাশিত ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।
এলআরবির সদস্য শামীম
আহমেদ বলেন, আইয়ুব বাচ্চু সবার কাছে আবেগের বিষয়। তাঁর কালজয়ী সৃষ্টির অবমূল্যায়ন হতে
পারে না—এ বিষয়ে সবাই একমত হয়েছেন। শিগগিরই আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের সঙ্গে
আলোচনা করে তাঁদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল গঠন করা হবে। এরপর গানগুলো তাঁদের
কাছে গ্রহণযোগ্য মনে হলে সেগুলো প্রকাশ করা হবে।
আইয়ুব বাচ্চুর স্ত্রী
ফেরদৌস আক্তারও প্রকল্পটি আপাতত স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ‘উত্তরাধিকার’-এর
সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীরা এ সিদ্ধান্তে আক্ষেপ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য,
আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই তারা তার গানগুলো নতুন করে পরিবেশন করেছেন।
এর পেছনে কোনো ব্যক্তিগত অর্থনৈতিক লাভের উদ্দেশ্য ছিল না।
তাঁরা আরও বলেন,
গান ভালো না লাগলে সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে আইয়ুব বাচ্চুর গান অন্য কেউ
গাইতে পারবেন না—এমন মানসিকতাকে তাঁরা উগ্রবাদী আচরণ হিসেবে দেখছেন।
এদিকে ‘উত্তরাধিকার’
প্রকল্পের সাতটি গান ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন
সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। এছাড়া সোনার
বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’,
জয় শাহরিয়ার গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া
‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন