দেশের বাইরে দীর্ঘদিন অবস্থানের পর দেশে ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার। ফিরেই তারা অংশ নিয়েছেন নির্মাতা সাগর জাহানের নতুন একক নাটক ‘রুমালে গাঁথা ভালোবাসা’-এর শুটিংয়ে। ইতোমধ্যে নাটকটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।
কামরুল আহসানের
রচনায় নির্মিত এই নাটকে ফখরুল বাশার মাসুম ও মিলি বাশারের পাশাপাশি অভিনয় করেছেন টুটিয়া
ইয়াসমিন পাপিয়া, ইরফান সজ্জাদ এবং পারসা ইভানা।
নাটকটি নিয়ে ফখরুল
বাশার মাসুম বলেন, “দেশে ফিরেই টানা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এরই মধ্যে সাগর জাহানের
নির্দেশনায় ‘রুমালে গাঁথা ভালোবাসা’ নাটকের কাজও শেষ করেছি। এটি খুব সুন্দর গল্পের
একটি নাটক। সাধারণত সাগর নিজের গল্পেই কাজ করেন। তবে কামরুল আহসানের গল্পটি তাঁর এতটাই
ভালো লেগেছে যে এটি নির্মাণ করেছেন। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। আমি নাটকে
পারসা ইভানার বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে নাটকটি খুব ভালো হয়েছে। প্রচারে
এলে দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।”
মিলি বাশার বলেন,
“প্রায় ৫০ দিন কানাডায় সময় কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছি। ফিরেই আবার কাজে ব্যস্ত
হয়ে পড়েছি। সাগর জাহানের এই নাটকের গল্প ও নির্মাণ আমার খুব ভালো লেগেছে। আমি, মাসুম,
ইরফান, পারসাসহ সবাই বেশ মনোযোগ দিয়ে কাজ করেছি। এখন শুধু নাটকটি প্রচারের অপেক্ষায়
আছি।”
পরিবার, সম্পর্ক
ও আবেগের গল্প নিয়ে নির্মিত ‘রুমালে গাঁথা ভালোবাসা’ শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন
চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন