সংবাদ

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সম্পাদক লাইসা আহমদ লিসা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সম্পাদক লাইসা আহমদ লিসা

বাঙালি সংস্কৃতি ও চেতনার বিকাশে কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় নিয়ে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা পুনর্র্নিবাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে তিন বছর মেয়াদের জন্য ১৫ সদস্যের কার্যকরী সংসদ এবং ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ নির্বাচিত হয়।

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের অন্যান্য সদস্য হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।

এদিকে নবনির্বাচিত উপদেষ্টা পরিষদে রয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

নবনির্বাচিত নেতৃত্ব আগামী তিন বছর ছায়ানটের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ছায়ানটের সভাপতি সারওয়ার আলী, সম্পাদক লাইসা আহমদ লিসা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

বাঙালি সংস্কৃতি ও চেতনার বিকাশে কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় নিয়ে ছায়ানটের নতুন কার্যকরী সংসদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সারওয়ার আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে লাইসা আহমদ লিসা পুনর্র্নিবাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে তিন বছর মেয়াদের জন্য ১৫ সদস্যের কার্যকরী সংসদ এবং ছয় সদস্যের উপদেষ্টা পরিষদ নির্বাচিত হয়।

নবনির্বাচিত কার্যকরী সংসদে সহসভাপতি হয়েছেন খায়রুল আনাম শাকিল ও পার্থ তানভীর নভেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়ন্ত রায় ও তানিয়া মান্নান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নাসেহুন আমীন।

কার্যকরী সংসদের অন্যান্য সদস্য হলেন মফিদুল হক, সাহানা আখতার রহমান পাপড়ি, নাহাস খলিল, জুবায়ের ইউসুফ, জেসমিন বুলি, শশাঙ্ক সাদী, শারমীন সাথী ইসলাম এবং মহুয়া মঞ্জরী সুনন্দা।

এদিকে নবনির্বাচিত উপদেষ্টা পরিষদে রয়েছেন সেলিনা মালেক চৌধুরী, ইফফাত আরা দেওয়ান, শাহীন সামাদ, সুলতানা কামাল, রামেন্দু মজুমদার এবং শ্যামলী নাসরিন চৌধুরী।

নবনির্বাচিত নেতৃত্ব আগামী তিন বছর ছায়ানটের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত