মুসলিম বিশ্বের ইতিহাসভিত্তিক তুর্কি ভাষার জনপ্রিয় মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশের দর্শকদের জন্য প্রচারিত হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট থেকে ধারাবাহিকটি একযোগে নাগরিক টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ সম্প্রচার শুরু হবে।
নাগরিক টিভিতে সিরিজটি
সপ্তাহে পাঁচ দিন—রোববার থেকে বৃহস্পতিবার—প্রতিদিন রাত ৮টা ও ১০টায় প্রচার করা হবে।
অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে। এছাড়া
সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’
হিসেবে একসঙ্গে উপভোগ করতে পারবেন দর্শকরা।
ঐতিহাসিক এই ধারাবাহিকের
গল্প আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবিকে
ঘিরে। ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বের রাজনৈতিক
ও সামরিক ঐক্য প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায়বিচার এবং তাঁর অসাধারণ নেতৃত্ব ও বীরত্বগাথা
উঠে এসেছে সিরিজটির কাহিনিতে।
তুরস্কে ব্যাপক
জনপ্রিয়তা পাওয়া এই প্রযোজনায় বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, রোমাঞ্চকর যুদ্ধদৃশ্য
এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোকে জীবন্তভাবে
তুলে ধরা হয়েছে।
নির্মাতাদের আশা,
ইতিহাসভিত্তিক এই মেগা সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য ভিন্নধর্মী ও সমৃদ্ধ এক দেখার
অভিজ্ঞতা এনে দেবে। পাশাপাশি ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও সালাহউদ্দিন আইয়ুবির নেতৃত্ব সম্পর্কে
নতুন প্রজন্মের আগ্রহও বাড়াবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন