শুটিং চলাকালে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ছয় সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।
জানা গেছে, ‘রাণাবলী’
ও ‘মাইসা’ সিনেমার শুটিংয়ের সময় একটি অ্যাকশন ও নৃত্যের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আঘাত
পান রাশমিকা। এতে তার নিতম্ব ও কোমরের মাঝের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল ফাইবার)
সম্পূর্ণ ছিঁড়ে যায়।
চিকিৎসকদের ভাষ্য,
এ ধরনের গুরুতর আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায়, যারা নিয়মিত
উচ্চমাত্রার শারীরিক অনুশীলন করেন। একজন অভিনেত্রীর ক্ষেত্রে এমন চোট বিরল বলেও মন্তব্য
করেছেন তারা।
বর্তমানে চিকিৎসকদের
নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন রাশমিকা। দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে তাকে সম্পূর্ণ বিশ্রাম
নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার এই চোটের কারণে চলমান দুই সিনেমার শুটিং সূচিতে পরিবর্তন
আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সবশেষ রাশমিকাকে
দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবরাকোন্ডার
সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর এই প্রথম স্বামীর সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায়
জুটি বেঁধে অভিনয় করছেন রাশমিকা।
এর আগে ‘ডিয়ার কমরেড’
ও ‘গীত গোবিন্দম’-এর মতো জনপ্রিয় সিনেমায় বিজয়-রাশমিকা জুটির রসায়ন দর্শকদের প্রশংসা
কুড়িয়েছিল। উদয়পুরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। পরে হায়দরাবাদে আয়োজিত সংবর্ধনা
অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন।
এদিকে রাশমিকার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন