বিশ্বের দূষিত শহরের তালিকায় বড় উন্নতি হয়েছে ঢাকার। সোমবার (১০ আগস্ট) সকালের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে শীর্ষ তালিকায় থাকা ঢাকা ২৭তম অবস্থানে নেমে এসেছে। আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ৭৬, যা মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সোমবার সকাল সাড়ে ৮টায় এই তথ্য প্রকাশ করে। গত কয়েক দিনের তুলনায় সোমবার ঢাকার বায়ুমানের দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা গেছে।
অন্যদিকে, আজ ১৮৩ স্কোর নিয়ে বৈশ্বিক দূষণ তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৭৬ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং রয়েছে তৃতীয় স্থানে। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে কুয়েত সিটি (১৬৯) ও উগান্ডার কাম্পালা (১৬৫)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক (একিউআই) ০ থেকে ৫০ থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোর থাকলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণ মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। স্কোর ৩০১ এর বেশি হলে সেই বাতাসকে ‘বিপজ্জনক’ বা ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়।
ঢাকার বাতাসের মান সোমবার সহনীয় পর্যায়ে থাকায় দীর্ঘ সময় পর রাজধানীবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। তবে পরিবেশবিদদের মতে, এই উন্নতি স্থায়ীকরণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
/

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন