হবিগঞ্জের চুনারুঘাটে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে জাহাঙ্গীর মিয়া (৩৮) নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মিরাশি ইউনিয়নের লাদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর উপজেলার রাণীগাঁও এলাকার মৃত কিরু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে জাহাঙ্গীর তার আরও চার সহযোগীকে নিয়ে লাদিয়া গ্রামে ট্রান্সফরমার চুরি করতে যান। চুরির সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করেন। এসময় চার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীরকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীরকে হেফাজতে নেয়।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে উপজেলার রাণীগাঁও, মিরাশি, সাঁটিয়াজুড়ী ও নালমুখসহ বিভিন্ন এলাকায় নিয়মিত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে এসেছে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন