সংবাদ

লালন মেলায় গাঁজা ব্যবসা, বাবা-ছেলে গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

লালন মেলায় গাঁজা ব্যবসা, বাবা-ছেলে গ্রেপ্তার
ছবি : সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে লালন স্মরণোৎসবকে ঘিরে মাদক ব্যবসার তৎপরতার অভিযোগে এক কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়ার বিশ্বাসপাড়া এলাকার খন্দকার ময়েজ উদ্দিন (৭৭) ও তার ছেলে মেহেদী হাসান (৩৩)।

বুধবার  (২৩ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করে কুমারখালী থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ দল।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাউলসম্রাট ফকির লালন শাহের তিরোধান দিবস ও জন্মবার্ষিকী উপলক্ষে ছেঁউরিয়ায় বছরে দুটি বড় উৎসব হয়। স্থানীয়দের অভিযোগ, ময়েজ উদ্দিন ‘লালন মেলা মানেই উন্মুক্ত মাদকের আড্ডা’–এমন ভুল ধারণাকে কাজে লাগিয়ে নিজস্ব বাড়িতে মাদকের আখড়া গড়ে তুলেছিলেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সেখানে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। ময়েজ উদ্দিনের বিরুদ্ধে ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অন্তত চারটি মামলা রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘লালন মেলা মানেই মাদকের আড্ডা’–এমন অপপ্রচার বা বিভ্রান্তিকর ধারণা ছড়িয়ে একশ্রেণির লোক মাদক কারবারে মেতে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে। আসন্ন লালন মেলায় কোনো ধরনের মাদক বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

লালন মেলায় গাঁজা ব্যবসা, বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত