ময়মনসিংহের ত্রিশালে গাঁজা সেবনের অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।
আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন–মো. রিয়াজ (২৩), আরিফ (২৬) ও মো. বাবুল হোসেন (৪০)।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে স্থানীয় লোকজনের সহযোগিতায় বৈলর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় গাঁজা সেবনের দায়ে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের সাজা দেওয়া হয়।
আদালত রিয়াজকে এক বছর, আরিফকে ছয় মাস এবং বাবুল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন