সংবাদ

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সাগর-সম্পাদক গিফারী

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সাগর-সম্পাদক গিফারী
ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় তারা দেড় বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু জর গিফারী।

গত ২১ জুলাই নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলোয় বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, সভাপতি পদে সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু সমান সংখ্যক ভোট পেয়েছেন। ফলে ওই দিন সভাপতির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর মেয়াদি কমিটির প্রথম দেড় বছর সভাপতির দায়িত্ব পালন করবেন ‘দৈনিক সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এবং পরবর্তী দেড় বছর দায়িত্ব পালন করবেন এমদাদুল হক দুলু।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি মো. রুবেল হোসেন ও মো. আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক রানা হামিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন, কোষাধ্যক্ষ ইউসুফ আব্দুল্লাহ এবং দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান খান।

নির্বাচন কমিশনার ডা. মো. নাজমুল ইসলাম ভোটের সার্বিক ফলাফল নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সাগর-সম্পাদক গিফারী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় তারা দেড় বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু জর গিফারী।

গত ২১ জুলাই নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলোয় বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দেখা যায়, সভাপতি পদে সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু সমান সংখ্যক ভোট পেয়েছেন। ফলে ওই দিন সভাপতির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

এরই ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে দায়িত্ব বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর মেয়াদি কমিটির প্রথম দেড় বছর সভাপতির দায়িত্ব পালন করবেন ‘দৈনিক সংবাদ’-এর উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর এবং পরবর্তী দেড় বছর দায়িত্ব পালন করবেন এমদাদুল হক দুলু।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহসভাপতি মো. রুবেল হোসেন ও মো. আরমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক রানা হামিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন, কোষাধ্যক্ষ ইউসুফ আব্দুল্লাহ এবং দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান খান।

নির্বাচন কমিশনার ডা. মো. নাজমুল ইসলাম ভোটের সার্বিক ফলাফল নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত