সংবাদ

পাঁচ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম

পাঁচ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে
ছবি : সংবাদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে তাকে হাজির করা হলে বিচারক এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা পাঁচটি পৃথক হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ‘ক্রসফায়ারের’ নামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদদ দেওয়ার অভিযোগে ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে এসব মামলা করা হয়।

আদালত এলাকায় আজ কড়া নিরাপত্তায় নজরুল ইসলামকে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়। এ সময় সেখানে তার ছেলে রাজু আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাজু আহমেদ দাবি করেন, তার বাবাকে রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলায় আটক করা হয়েছে এবং তারা ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন আদালতের কোর্ট পরিদর্শক মো. মইন উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ওসমান গনি, সাইদুর রহমান সাইদ ও আল মাহমুদ পলাশ। আদালত আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে এসব মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পাঁচ হত্যা মামলায় আ. লীগ নেতা নজরুল ইসলাম কারাগারে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত