সংবাদ

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, শীর্ষে মেয়েরা

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, শীর্ষে মেয়েরা
ছবি : সংবাদ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এতে মোট উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি-উভয় ক্ষেত্রেই এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলের এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদাত মোল্লা ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বোর্ড সচিব জানান, এ বছর মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েদের সংখ্যা ৩ হাজার ৭৯ এবং ছেলে ২ হাজার ৬২১ জন। পাসের সংখ্যায়ও মেয়েরা এগিয়ে; ৩১ হাজার ৯০২ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে, যেখানে উত্তীর্ণ ছেলেদের সংখ্যা ২৮ হাজার ৩৭২।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বোর্ডের অধীন ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এর বিপরীতে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। তবে তাৎক্ষণিকভাবে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি বোর্ড কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, শীর্ষে মেয়েরা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। এতে মোট উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি-উভয় ক্ষেত্রেই এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলের এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদাত মোল্লা ও উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বোর্ড সচিব জানান, এ বছর মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ২৭৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মেয়েদের সংখ্যা ৩ হাজার ৭৯ এবং ছেলে ২ হাজার ৬২১ জন। পাসের সংখ্যায়ও মেয়েরা এগিয়ে; ৩১ হাজার ৯০২ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে, যেখানে উত্তীর্ণ ছেলেদের সংখ্যা ২৮ হাজার ৩৭২।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বোর্ডের অধীন ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১০টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এর বিপরীতে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। তবে তাৎক্ষণিকভাবে শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেনি বোর্ড কর্তৃপক্ষ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত