সংবাদ

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী
ছবি : সংবাদ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ হলেও ফেনী জেলায় এই হার ৭২ দশমিক ৬২ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৮২১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী। জেলায় অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৭৯ জন।

বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে পাসের হারে ফেনীর পরই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া (৭১.৫০ শতাংশ)। এ ছাড়া কুমিল্লা জেলায় ৬৪.৭৮, লক্ষ্মীপুরে ৬৩.৯১ এবং চাঁদপুরে পাসের হার ৬৩.৬৩ শতাংশ। নোয়াখালী জেলায় পাসের হার সবচেয়ে কম, ৫৯.৯৮ শতাংশ।

প্রতিবারের মতো এবারও অভাবনীয় সাফল্য দেখিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের এই প্রতিষ্ঠানটি এবারও বোর্ডের সেরা তালিকায় স্থান করে নিয়েছে।

ফেনীর এই অর্জনে আনন্দ প্রকাশ করে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করেছে। এই সাফল্য জেলার সবার জন্য গর্বের। আমরা আশা করি, এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। বোর্ডে গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ হলেও ফেনী জেলায় এই হার ৭২ দশমিক ৬২ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৮২১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী। জেলায় অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৭৯ জন।

বোর্ডের আওতাধীন জেলাগুলোর মধ্যে পাসের হারে ফেনীর পরই রয়েছে ব্রাহ্মণবাড়িয়া (৭১.৫০ শতাংশ)। এ ছাড়া কুমিল্লা জেলায় ৬৪.৭৮, লক্ষ্মীপুরে ৬৩.৯১ এবং চাঁদপুরে পাসের হার ৬৩.৬৩ শতাংশ। নোয়াখালী জেলায় পাসের হার সবচেয়ে কম, ৫৯.৯৮ শতাংশ।

প্রতিবারের মতো এবারও অভাবনীয় সাফল্য দেখিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের এই প্রতিষ্ঠানটি এবারও বোর্ডের সেরা তালিকায় স্থান করে নিয়েছে।

ফেনীর এই অর্জনে আনন্দ প্রকাশ করে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করেছে। এই সাফল্য জেলার সবার জন্য গর্বের। আমরা আশা করি, এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত