সংবাদ

বাস-পিকআপ সংঘর্ষে ৩ সবজি ব্যবসায়ী নিহত

প্রতিনিধি, হবিগঞ্জ
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

বাস-পিকআপ সংঘর্ষে ৩ সবজি ব্যবসায়ী নিহত
ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন-নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহমেদ (৪০), আবুল কাশেম (৫০) ও বাজারের একটি সবজি দোকানের কর্মচারী ময়না মিয়া (৩০)। তাঁদের সবার বাড়ি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী একটি পিকআপ ভ্যানে করে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মশহুদ আহমেদ মারা যান। স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। বাসটি আউশকান্দি এলাকা থেকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বাস-পিকআপ সংঘর্ষে ৩ সবজি ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন-নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী মশহুদ আহমেদ (৪০), আবুল কাশেম (৫০) ও বাজারের একটি সবজি দোকানের কর্মচারী ময়না মিয়া (৩০)। তাঁদের সবার বাড়ি নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইনাতগঞ্জ বাজারের কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী একটি পিকআপ ভ্যানে করে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে রোকনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মশহুদ আহমেদ মারা যান। স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। আহত অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। বাসটি আউশকান্দি এলাকা থেকে আটক করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত