সংবাদ

বোর্ডে পাসের হারে তলানিতে নোয়াখালী, শীর্ষে সরকারি বালিকা বিদ্যালয়

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:০৫ পিএম

বোর্ডে পাসের হারে তলানিতে নোয়াখালী, শীর্ষে সরকারি বালিকা বিদ্যালয়
ছবি : সংবাদ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে নোয়াখালী। তবে জেলায় বরাবরের মতো এবারও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি থেকে শতভাগ শিক্ষার্থী পাসের পাশাপাশি জেলায় সর্বোচ্চ ১৫২ জন জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফল অনুযায়ী, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ২৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে নোয়াখালী জিলা স্কুল। এই বিদ্যালয় থেকে ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৩০ জন; পাসের হার ৯৮ দশমিক ২৯ শতাংশ। জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩১ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নোয়াখালী জেলায় এবার গড় পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ, যা কুমিল্লা বোর্ডের গড় পাসের হারের (৬৫ দশমিক ৪২ শতাংশ) চেয়ে ৫ দশমিক ৪৪ শতাংশ কম। এ বছর জেলায় ছেলেদের তুলনায় মেয়েরা অংশগ্রহণ ও পাসের হারে এগিয়ে রয়েছে। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৭ জন শিক্ষার্থী। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪টি। গত বছরের তুলনায় জেলায় পাসের হার কিছুটা বাড়লেও অন্য জেলাগুলোর তুলনায় তা সন্তোষজনক নয়।

উপজেলা পর্যায়ে পাসের হারে শীর্ষে রয়েছে কোম্পানীগঞ্জ (৬৮ দশমিক ৬৮ শতাংশ)। তবে সর্বোচ্চ ৬৩০টি জিপিএ-৫ পেয়ে সংখ্যার বিচারে এগিয়ে আছে নোয়াখালী সদর উপজেলা। সবচেয়ে খারাপ ফলাফল করেছে হাতিয়া উপজেলা, যেখানে পাসের হার মাত্র ৪৮ দশমিক ৭০ শতাংশ।

সাফল্যের বিষয়ে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকদের কঠোর নজরদারি, নিয়মিত পাঠদান এবং অভিভাবকদের সচেতনতার কারণে এই ফলাফল সম্ভব হয়েছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১০ আগস্ট ২০২৬

বোর্ডে পাসের হারে তলানিতে নোয়াখালী, শীর্ষে সরকারি বালিকা বিদ্যালয়

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত