গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাসের পাইপলাইনের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই অভিযান পরিচালনা করে।
স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিতাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে পাইপলাইন উন্মুক্ত করে প্রকৃত সীমানা নির্ধারণ করে। এ সময় পাইপলাইনের ওপর থাকা মৃত রশিদ ভূঁইয়ার স্ত্রী ছালেকা খাতুনের বসানো সিমেন্টের খুঁটি ও টিনের বেড়া এবং মৃত গনি খানের ছেলে মো. মোস্তফা খানের নির্মাণাধীন স্থাপনার অংশবিশেষ সরিয়ে দেওয়া হয়।
তিতাস গ্যাস গাজীপুর অপারেশন ডিভিশনের ব্যবস্থাপক সাইফুজ্জামান ভূঁইয়া জানান, গ্যাসলাইনের নিরাপত্তা ও জরুরি রক্ষণাবেক্ষণের স্বার্থে পাইপলাইনের ওপর কোনো স্থাপনা নির্মাণ করা বেআইনি। জনস্বার্থে এ ধরনের দখলদারির বিরুদ্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমানা চিহ্নিত হওয়ায় বর্তমানে ওই এলাকায় স্বস্তি ফিরেছে।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আরও সহজে ও দ্রুত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন