সংবাদ

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে ১২ ফুটের অজগর, এলাকায় আতঙ্ক

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:০৪ পিএম

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে ১২ ফুটের অজগর, এলাকায় আতঙ্ক
ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিংয়ের ওপর থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাসায় এ ঘটনা ঘটে। বিশাল সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে তারা ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সিলিংয়ের ওপর সাপটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দ্রুত খবর দেওয়া হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

সতর্কতার সঙ্গে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ১৬ কেজি। সাপটিকে উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি বেশ বড় এবং এটি লোকালয়ে চলে আসায় গৃহকর্তাসহ প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সাপটিকে বর্তমানে সুস্থ অবস্থায় বন বিভাগে জমা দেওয়া হয়েছে। পরে এটিকে গভীর বনে অবমুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিংয়ে ১২ ফুটের অজগর, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিংয়ের ওপর থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল শহরের ৫ নম্বর পুল এলাকার রুশন আলীর বাসায় এ ঘটনা ঘটে। বিশাল সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে তারা ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সিলিংয়ের ওপর সাপটি দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দ্রুত খবর দেওয়া হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।

সতর্কতার সঙ্গে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন প্রায় ১৬ কেজি। সাপটিকে উদ্ধারের পর শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটি বেশ বড় এবং এটি লোকালয়ে চলে আসায় গৃহকর্তাসহ প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সাপটিকে বর্তমানে সুস্থ অবস্থায় বন বিভাগে জমা দেওয়া হয়েছে। পরে এটিকে গভীর বনে অবমুক্ত করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত