সংবাদ

বিএনপি কার্যালয়ে বোমা হামলা, উদ্ধার ২ তাজা বোমা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

বিএনপি কার্যালয়ে বোমা হামলা, উদ্ধার ২ তাজা বোমা
ছবি : সংবাদ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে গভীর রাতে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ সময় দুটি বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। বিকট শব্দে বোমা বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালীসহ স্থানীয় নেতারা জানান, রাতে হঠাৎ দলীয় কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা একজন কর্মী আহত হন। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এদিকে খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে অবিস্ফোরিত বোমা দুটি উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপি নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিএনপি কার্যালয়ে বোমা হামলা, উদ্ধার ২ তাজা বোমা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইউনিয়ন বিএনপির একটি কার্যালয়ে গভীর রাতে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ সময় দুটি বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতারা। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। বিকট শব্দে বোমা বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালীসহ স্থানীয় নেতারা জানান, রাতে হঠাৎ দলীয় কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কার্যালয়ের ভেতরে থাকা একজন কর্মী আহত হন। খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এদিকে খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে অবিস্ফোরিত বোমা দুটি উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বিএনপি নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত