সংবাদ

রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই
বহরপুর বাজারে ভয়াবহ আগুন। ছবি : সংবাদ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তেলের মিলসহ অন্তত ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে তিনটার দিকে বাজারের মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। এতে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গুদাম, মিল্টন মোল্লার পাটের ঘর, আব্দুল হান্নানের ছেলে সুমনের ওষুধের দোকান ও একটি মুদি দোকানসহ ১০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা, বাজার ব্যবসায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হবে বলে জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাজবাড়ীর বহরপুর বাজারে আগুনে ১০ দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তেলের মিলসহ অন্তত ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে তিনটার দিকে বাজারের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে তিনটার দিকে বাজারের মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। এতে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গুদাম, মিল্টন মোল্লার পাটের ঘর, আব্দুল হান্নানের ছেলে সুমনের ওষুধের দোকান ও একটি মুদি দোকানসহ ১০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতা, বাজার ব্যবসায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হবে বলে জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত