সংবাদ

গাজায় প্রতি রাতে ‘৩০-৪০ জনকে হত্যার’ আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম

গাজায় প্রতি রাতে ‘৩০-৪০ জনকে হত্যার’ আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
ইতামার বেন গিভির। ছবি : সংগৃহীত

গাজায় প্রতিদিন রাতে অন্তত ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। ফিলিস্তিনিদের ‘মানুষ’ হিসেবে গণ্য করতে নারাজ এই মন্ত্রী বলেছেন, তারা বেঁচে থাকার যোগ্য নয়।

শনিবার (১৫ আগস্ট) প্রচারিত এবং রোববার আরব সংবাদমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এক সাক্ষাৎকারে বেন গিভির এসব বিতর্কিত মন্তব্য করেন। গাজায় ইসলামিক জিহাদের হাতে জিম্মি থাকা এবং পরবর্তীতে মুক্তি পাওয়া রোম ব্রাস্লাভস্কির পডকাস্ট ‘অক্টোবর ৮’-এর প্রথম পর্বে তিনি অংশ নিয়েছিলেন।

সাক্ষাৎকারে বেন গিভির বলেন, ‘এটি কোনো গোপন বিষয় নয় যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আমার মতপার্থক্য রয়েছে। আমি মনে করি, আমাদের গাজায় টার্গেটেড কিলিং (নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হত্যা) চালানো উচিত এবং প্রতি রাতে অন্তত ৩০ থেকে ৪০ জনকে খতম করা উচিত।’

বেন গিভির আরও যোগ করেন, ‘শুধুমাত্র যারা তাৎক্ষণিক হুমকির কারণ, তাদেরই নয়; বরং সেখানে এমন অনেকেই আছেন যারা বেঁচে থাকার যোগ্য নন। তারা মানুষও নন।’

ইসরায়েলি এই মন্ত্রী গাজা থেকে ফিলিস্তিনিদের গণ-অভিবাসন এবং সেখানে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষেও সাফাই গেয়েছেন। তিনি বলেন, ‘আমি পুরো গাজাকে আমাদের হিসেবে দেখি। সেখানে শুধু বসতি স্থাপন করলেই হবে না, বরং ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া এবং যারা সন্ত্রাসী তাদের একে একে হত্যা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

উল্লেখ্য, ইসরায়েলি আইনে গণহত্যার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ১৯৬২ সালের পর দেশটিতে আর কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে গত ৭ অক্টোবরের হামলার পর একটি বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠনের আইন পাস করেছে ইসরায়েল, যা বিশেষ ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করার পথ প্রশস্ত করতে পারে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গাজায় প্রতি রাতে ‘৩০-৪০ জনকে হত্যার’ আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত