প্রবল তাপপ্রবাহ আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশ সচেতনতার কোনো বিকল্প নেই–এই বার্তা নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী সাইকেল র্যালি। সোমবার (১৭ আগস্ট) সকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই র্যালিটি বের করা হয়।
শহরের সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে এটি শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন।
অংশগ্রহণকারীদের হাতে থাকা প্লাকার্ডে ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’ ও ‘ফুল-পাখি-গাছ-পুকুরের নগর চাই’–এর মতো পরিবেশবান্ধব স্লোগান দেখা যায়।
র্যালি-পূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে যে অস্বাভাবিক তাপপ্রবাহ চলছে, তার অন্যতম কারণ হলো নির্বিচারে বৃক্ষনিধন। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব পরিবেশ রক্ষা করা, কিন্তু আমরা সেই দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দিই। প্লাস্টিক বর্জন, পানি দূষণ রোধ এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমেই কেবল একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব।
সমাবেশে বক্তব্য রাখেন বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, সাবেক সভাপতি আব্দুর রহমান নীরবসহ আরও অনেকে। সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীদের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন