সংবাদ

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ
ছবি : সংবাদ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামের এক বাংলাদেশি নাবিক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হাম্মিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটে বন্দরের ‘আলফা অ্যাঙ্করেজে’ অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ (MV CRIMSON GRACE) নামক জাহাজ থেকে তিনি সাগরে পড়ে যান। নিখোঁজ ইয়াসিন ওই জাহাজের নাবিক বলে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তল্লাশি শুরু হয়। অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্টগার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে।

সৈয়দ রেফায়েত হাম্মিম বলেন, ‘ঘটনার পরপরই কোস্টগার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রেডিও থেকে অনবরত ভিএইচএফ (VHF) বার্তা প্রচার করা হচ্ছে।’ তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নাবিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামের এক বাংলাদেশি নাবিক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হাম্মিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটে বন্দরের ‘আলফা অ্যাঙ্করেজে’ অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ (MV CRIMSON GRACE) নামক জাহাজ থেকে তিনি সাগরে পড়ে যান। নিখোঁজ ইয়াসিন ওই জাহাজের নাবিক বলে জানা গেছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তল্লাশি শুরু হয়। অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্টগার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে।

সৈয়দ রেফায়েত হাম্মিম বলেন, ‘ঘটনার পরপরই কোস্টগার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রেডিও থেকে অনবরত ভিএইচএফ (VHF) বার্তা প্রচার করা হচ্ছে।’ তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ নাবিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত