সংবাদ

২২ বছর পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

২২ বছর পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

দীর্ঘ ২২ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। সর্বশেষ ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় প্লেব্যাক করেছিলেন তিনি। ওই সিনেমায় তার কণ্ঠে শোনা গিয়েছিল ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি। বিপ্লব চক্রবর্তীর লেখা ও সুর করা গানটি সে সময় শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়তা পায়।

এরপর আর কোনো সিনেমায় প্লেব্যাক করা হয়নি পথিক নবীর। দীর্ঘ বিরতির পর এবার সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মাটির পুতুল’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন আবেগী জাকির। সংগীতায়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ানোর কারণ জানিয়ে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল’ ফোক প্যাটার্নের গান। ট্র্যাক প্রস্তুত হওয়ার পর সবারই মনে হয়েছে, পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ালে ভালো হবে। তার কণ্ঠের কথা মাথায় রেখেই যেন গানটি তৈরি হয়েছে—এমনটাই মনে হয়েছিল।’

পরে পথিক নবীর সঙ্গে যোগাযোগ করে তাকে গানটির মিউজিক ট্র্যাক পাঠানো হয়। গানটি শুনে পছন্দ করেন তিনি। এরপর গত ২৭ জুলাই এর রেকর্ডিং সম্পন্ন হয়।

নির্মাতা বলেন, ‘অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।’

দীর্ঘ বিরতির পর সিনেমায় গান গেয়ে উচ্ছ্বসিত পথিক নবীও। ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে নিয়মিত প্লেব্যাকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘মাটি’। মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং মাটি ও নদীর সঙ্গে একাত্ম জীবনযাপনের গল্প উঠে আসবে সিনেমাটিতে। ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর তীরে বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।

বর্তমানে ‘মাটি’র পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে। নির্মাতা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

২২ বছর পর সিনেমার গানে ফিরলেন পথিক নবী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত