একসময় ছোটপর্দার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’সহ বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তারা। দীর্ঘ বিরতির পর আবারও নতুন নাটক ‘প্রতিশোধ’-এ জুটি হয়ে ফিরেছেন এই দুই তারকা।
জোভান ও তানজিন
তিশা একই সময়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। একসময় তারা একসঙ্গে কাজ করা থেকে দূরে সরে
যান। দীর্ঘ বিরতির পর নতুন এই কাজ প্রসঙ্গে জোভান বলেন, ‘অনেক দিন পর আমাদের কাজ। এর
শুটিং করেছিলাম ঈদের আগে।’
‘প্রতিশোধ’ নাটকের
গল্পেও রয়েছে ভিন্নতা। এতে দেখা যায়, বিদেশে পড়াশোনা শেষে এক বছর চাকরি করে দেশে ফেরেন
এক তরুণ। দেশে ফিরে একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ভিন্ন এক
অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগে প্রার্থীদের কাছে নানা
ধরনের অভিজ্ঞতা চাওয়া এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন বিষয় উঠে এসেছে নাটকটিতে।
এরপর গল্প মোড় নেয়
ক্যারিয়ারকে ঘিরে এক ভিন্ন ধরনের প্রতিশোধের কাহিনিতে। নাটকটির মাধ্যমে কর্মজীবন ও
নিয়োগপ্রক্রিয়া নিয়ে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে।
‘প্রতিশোধ’ পরিচালনা
করেছেন মাহমুদ মহিন। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন।
এতে জোভান ও তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায়
ও বড়দা মিঠু।
নাটকটি সিএমভির
ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন
পর জোভান-তানজিন তিশা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
দর্শকদের মন্তব্যে
তাদের অনস্ক্রিন রসায়নের প্রশংসাও উঠে এসেছে। অনেকেই এই জনপ্রিয় জুটিকে ভবিষ্যতে আরও
নিয়মিত নাটকে একসঙ্গে দেখার প্রত্যাশা জানিয়েছেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন