সংবাদ

মারাঠি ‘কেবিসি’র সঞ্চালনায় মাধুরী দীক্ষিত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

মারাঠি ‘কেবিসি’র সঞ্চালনায় মাধুরী দীক্ষিত

‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বলতেই দর্শকের চোখে ভেসে ওঠে অমিতাভ বচ্চনের মুখ। দীর্ঘদিন ধরে তার সঞ্চালনায় জনপ্রিয় এই কুইজ শো। এবার কেবিসির মারাঠি সংস্করণে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ‘ধক ধক গার্ল’খ্যাত এই অভিনেত্রীকে। তবে হিন্দি ‘কেবিসি’ নয়, মারাঠি সংস্করণেই সঞ্চালকের আসনে বসতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে মারাঠি ‘কেবিসি’তে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঞ্জুলের মতো তারকারা। তবে এবারই প্রথম কোনো নারী সঞ্চালকের নেতৃত্বে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি। ফলে মাধুরীর হাত ধরে মারাঠি ‘কেবিসি’তে তৈরি হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।

নিজের নতুন দায়িত্বের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, এটি তার জীবনের নতুন একটি অধ্যায়। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও দেখা গেছে মাধুরীকে। তবে পূর্ণাঙ্গ কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম তাকে দেখা যাবে। ফলে নতুন ভূমিকায় প্রিয় তারকাকে দেখার অপেক্ষায় তার ভক্তরা।

অবশ্য মারাঠি ‘কেবিসি’র প্রথম নারী সঞ্চালক হলেও পুরো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ ফ্র্যাঞ্চাইজির আঞ্চলিক সংস্করণে মাধুরী প্রথম নারী সঞ্চালক নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

নতুন এই ভূমিকায় মাধুরী দীক্ষিতকে দর্শক কতটা গ্রহণ করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মারাঠি ‘কেবিসি’র সঞ্চালনায় মাধুরী দীক্ষিত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত