সংবাদ

ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রতিনিধি, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে একটি ডোবা থেকে আবদুস সালাম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চবিদ্যালয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুবেলের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আবদুস সালাম পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ ও স্বজনদের ধারণা, তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হতে পারে।

ত্রিশাল থানার এসআই রুবেল বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ত্রিশালে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশালে একটি ডোবা থেকে আবদুস সালাম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চবিদ্যালয় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চবিদ্যালয় সংলগ্ন একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রুবেলের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আবদুস সালাম পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। পুলিশ ও স্বজনদের ধারণা, তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখা হতে পারে।

ত্রিশাল থানার এসআই রুবেল বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত