সংবাদ

পলাশ-নরসিংদী সংযোগ সড়ক: ভোগান্তি এখন ‘গলার কাঁটা’

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

পলাশ-নরসিংদী সংযোগ সড়ক: ভোগান্তি এখন ‘গলার কাঁটা’
ছবি : সংবাদ

নরসিংদী জেলা সদরের সঙ্গে সংযোগকারী পলাশ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন স্থানীয় লক্ষাধিক মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জিনারদী ইউনিয়নের চরনগরদী বাজার থেকে নরসিংদী জেলা সদরের চিনিশপুর হয়ে ভেলানগর পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার রাস্তার সংকীর্ণ ও জরাজীর্ণ দশা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সড়কটি প্রশস্ত ও সোজা করার জন্য স্থানীয় সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা গেছে, সড়কটি এতটাই সরু যে দুটি যানবাহন পাশাপাশি অতিক্রম করতে গেলেই তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়েছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও পথচারীদের চলাচলও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, আঁকাবাঁকা এই রাস্তাটি সোজা করা গেলে এর দৈর্ঘ্য আড়াই কিলোমিটার থেকে কমে মাত্র এক কিলোমিটারে নেমে আসবে। এতে সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় হবে।

সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন জরুরি রোগী ও শিক্ষার্থীরা। সংকীর্ণ রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে থাকায় মুমূর্ষু রোগীদের জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারে না।

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা জানান, জনস্বার্থ বিবেচনা করে সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান সড়কটি আধুনিকায়ন ও প্রশস্ত করার জন্য ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন জানান, সড়কটি প্রশস্ত করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে।

পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ জানান, জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদী এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার গোলাম শওকত বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।

পলাশবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তি লাঘবে একটি বিশেষ মেগা প্রকল্পের মাধ্যমে সড়কটি দ্রুত প্রশস্ত করার জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পলাশ-নরসিংদী সংযোগ সড়ক: ভোগান্তি এখন ‘গলার কাঁটা’

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত