সংবাদ

অটোরিকশায় হামলা, অবশেষে প্রাণ গেল আজিবুরের

প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

অটোরিকশায় হামলা, অবশেষে প্রাণ গেল আজিবুরের
ছবি : সংবাদ

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আজিবুর রহমান (৪৭) দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা-পুলিশ।

গত ২৩ জুলাই রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবুরের ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরীফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন এবং মস্তিষ্কে জটিলতা দেখা দেওয়ায় কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ ও ১৩ আগস্ট আরও দুই দফা অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে থাকার পর বুধবার (১৯ আগস্ট) ভোররাতে তিনি মারা যান। এতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

অটোরিকশায় হামলা, অবশেষে প্রাণ গেল আজিবুরের

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আজিবুর রহমান (৪৭) দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা-পুলিশ।

গত ২৩ জুলাই রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবুরের ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরীফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন এবং মস্তিষ্কে জটিলতা দেখা দেওয়ায় কয়েক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ ও ১৩ আগস্ট আরও দুই দফা অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি না হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে রাখা হয়। দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে থাকার পর বুধবার (১৯ আগস্ট) ভোররাতে তিনি মারা যান। এতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, হামলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত