সংবাদ

সখিপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

সখিপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার তরী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শাহপুর গ্রামের মো. সুজন (২২) এবং একই উপজেলার বেড়ীকান্দি লেংগুড় গ্রামের মো. শহিদুল ইসলাম (২৪)।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনার তরী মোড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনের দায়ে সুজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ১২ গ্রাম মাদকদ্রব্যসহ আটকের দায়ে শহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন আদালত। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

ইউএনও মো. আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সখিপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার তরী মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শাহপুর গ্রামের মো. সুজন (২২) এবং একই উপজেলার বেড়ীকান্দি লেংগুড় গ্রামের মো. শহিদুল ইসলাম (২৪)।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনার তরী মোড় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনের দায়ে সুজনকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, ১২ গ্রাম মাদকদ্রব্যসহ আটকের দায়ে শহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন আদালত। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।

ইউএনও মো. আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত