সংবাদ

অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান
ছবি : সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ বা অস্কারের ৯৯তম আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে। ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে দেশি সিনেমা মনোনয়ন দেওয়ার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অস্কার বাংলাদেশ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী নির্মাতারা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ জানান, নির্ধারিত অনলাইন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। যাচাই-বাছাই শেষে জুরি বোর্ড একটি সিনেমাকে বাংলাদেশের হয়ে অস্কারে পাঠানোর জন্য মনোনীত করবে। আগামী ২৭ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সিনেমার নাম ঘোষণা করা হবে।

আবেদনের ক্ষেত্রে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের বেশ কিছু শর্ত মানতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনেমাটি অবশ্যই পূর্ণদৈর্ঘ্য হতে হবে (দৈর্ঘ্য ৪০ মিনিটের বেশি)। কাহিনিচিত্রের পাশাপাশি অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। সিনেমার সংলাপের অন্তত ৫০ শতাংশের বেশি বাংলা ভাষায় হতে হবে এবং এতে নির্ভুল ইংরেজি সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া সিনেমাটি অবশ্যই ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে দেশের কোনো বাণিজ্যিক প্রেক্ষাগৃহে টানা অন্তত সাত দিন প্রদর্শিত হতে হবে। প্রেক্ষাগৃহে মুক্তির আগে যদি কোনো সিনেমা ওটিটি, টেলিভিশন বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে মুক্তি পায়, তবে তা অস্কারের জন্য অযোগ্য বলে গণ্য হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৯তম অস্কারের পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে। গত বছর বাংলাদেশ থেকে লিসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ অস্কারে পাঠানো হয়েছিল। এবার কোনো বাংলাদেশি সিনেমা আন্তর্জাতিক এই মঞ্চে নতুন ইতিহাস গড়তে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত