বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বহুপ্রতীক্ষিত বদলি কার্যক্রম শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। শুক্রবার বেলা ১১টা থেকে অনলাইনে শিক্ষকেরা বদলির জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগ থাকবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় তৈরি একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। শিক্ষকেরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে সাধারণ শিক্ষক ও প্রদর্শক–সব পদের এমপিওভুক্ত শিক্ষকেরা এই বদলির আওতায় পড়বেন। একজন আবেদনকারী তার পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে।
তবে আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। আবেদনকারী শিক্ষককে শুরুতে তার চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য অগ্রাধিকার দিতে হবে। যদি নিজ জেলায় কোনো পদ শূন্য না থাকে, সে ক্ষেত্রে তিনি নিজ বিভাগের যেকোনো জেলার শূন্যপদের বিপরীতে আবেদন করতে পারবেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বদলি প্রক্রিয়ার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনাবলি জানানো হয়। এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে নিজ জেলা থেকে দূরে কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
\

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন