টাঙ্গাইলের সখিপুরে গভীর রাতে এক দম্পতিকে ঘরের ভেতর আটকে রেখে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সখিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর বিষয় হলো, আগুন লাগার সময় ঘরটির দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল।
ভুক্তভোগী মো. লাল মিয়া (৪৫) ও তার স্ত্রী বেগম (৩৫) সে সময় ঘরের ভেতরেই ছিলেন। স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আড়াইটার দিকে লাল মিয়ার ঘরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে আসেন। এ সময় দেখা যায়, ঘরের দরজাটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো, যাতে ভেতর থেকে কেউ বের হতে না পারেন। পরে শিকল খুলে তাদের উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, কোনো অজ্ঞাত ব্যক্তি বা শত্রুতার জেরে কেউ তাদের জীবন্ত পুড়িয়ে মারার উদ্দেশ্যে বাইরে থেকে দরজা আটকে আগুন ধরিয়ে দিয়েছে।
সখিপুর ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার মো. সোহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, 'বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'
হঠাৎ এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন