দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরী অভিনীত জনপ্রিয় নাটক ‘কোহিনূর চেয়ারম্যান’-এর তৃতীয় কিস্তি আসছে। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন অলংকার। আগের দুই কিস্তির সাফল্যের পর এবার নতুন গল্প ও চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।
২০২৪ সালের ১৪ ডিসেম্বর
ইউটিউবে প্রকাশ পায় আশরাফ ব্যাকুলের রচনা ও পরিচালনায় নির্মিত ‘কোহিনূর চেয়ারম্যান’।
এতে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান অলংকার। নাটকটি এরই মধ্যে ইউটিউবে অর্ধ
কোটিরও বেশি ভিউ পেয়েছে।
দর্শকের অনুরোধে
নির্মিত হয় ‘কোহিনূর চেয়ারম্যান-২’। গত ২৩ মার্চ ইউটিউবে প্রকাশের পর দ্বিতীয় কিস্তিটিও
দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে নাটকটি চার লাখের বেশি ভিউ অর্জন করেছে।
তৃতীয় কিস্তি প্রসঙ্গে
অলংকার চৌধুরী বলেন, “আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাই পরিচালককে। কারণ তিনি বারবার আমাকে
নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেই কাজটি করছেন। প্রথম পর্ব প্রচারের পর যে অভূতপূর্ব সাড়া
পেয়েছি, তাতে আমি মুগ্ধ, আমি উচ্ছ্বসিত। দর্শক আমার অভিনয় এত ভালোবাসেন, আমাকে তারা
যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, সত্যিই আমি দর্শকের কাছে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন,
“একজন শিল্পী হিসেবে ভালো ভালো কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে
যাচ্ছি। আর ‘কোহিনূর চেয়ারম্যান-৩’ও দর্শকের আরও অনেক বেশি ভালো লাগবে। কিছু দারুণ
টুইস্ট আছে এবার। সংক্ষেপে যদি বলি, ভালোবাসা, ক্ষমতা আর বিশ্বাসের নতুন এক অধ্যায়
নিয়ে আসছে ‘কোহিনূর চেয়ারম্যান-৩’।”

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন