সংবাদ

মা ও ভাইকে কুপিয়ে জখম করলেন যুবক

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫০ এএম

মা ও ভাইকে কুপিয়ে জখম করলেন যুবক
ছবি : সংবাদ

রাজশাহী মহানগরীতে পারিবারিক বিরোধের জেরে মা ও ছোট ভাইকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক নিজেও আহত হয়েছেন। বর্তমানে তারা তিনজনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২২ আগস্ট) রাতে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী থাডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন - মোসা. মনোয়ারা টুলু ও তার ছোট ছেলে মো. মৃদুল। অভিযুক্ত যুবকের নাম মুন্না (৩২)। তিনি মনোয়ারা টুলুর বড় ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে মুন্না ধারালো বটি দিয়ে তার মা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্না, মৃদুল ও মনোয়ারা টুলুকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১২টা ২৫ মিনিটে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মনোয়ারা টুলুকে ২ নম্বর ওয়ার্ডে এবং দুই ভাইকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুন্না নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মা ও ভাইকে কুপিয়ে জখম করলেন যুবক

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীতে পারিবারিক বিরোধের জেরে মা ও ছোট ভাইকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবক নিজেও আহত হয়েছেন। বর্তমানে তারা তিনজনই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২২ আগস্ট) রাতে মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী থাডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন - মোসা. মনোয়ারা টুলু ও তার ছোট ছেলে মো. মৃদুল। অভিযুক্ত যুবকের নাম মুন্না (৩২)। তিনি মনোয়ারা টুলুর বড় ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে মুন্না ধারালো বটি দিয়ে তার মা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুন্না, মৃদুল ও মনোয়ারা টুলুকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ১২টা ২৫ মিনিটে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। মনোয়ারা টুলুকে ২ নম্বর ওয়ার্ডে এবং দুই ভাইকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুন্না নেশাগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত