সংবাদ

বাঁশঝাড় থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম

বাঁশঝাড় থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৭টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি সূেত্র জানা গেছে, বুধবার ভোররাতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালায়। সেখানে একটি বাঁশঝাড়ের ভেতর সাদা কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে জড়িত কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাঁশঝাড় থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৭টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসআরবি সূেত্র জানা গেছে, বুধবার ভোররাতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বৈরাগী টিলার পাশে অভিযান চালায়। সেখানে একটি বাঁশঝাড়ের ভেতর সাদা কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে জড়িত কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি জিডিমূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা বের করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত