সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা হাফ পাস চালু

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা হাফ পাস চালু
ছবি : সংবাদ

দীর্ঘ আন্দোলনের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের সাধারণ যাত্রীদের বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা হাফ পাস চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা দিন-রাত ২৪ ঘণ্টা নিঃশর্তভাবে এ হাফ পাস সুবিধা পাবেন।

বুধবার (৭ অক্টোবর) প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি ও বাস মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

তিনি বলেন, ‘ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টাই এ সুবিধা প্রযোজ্য থাকবে এবং পরবর্তী নির্দেশ বা পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত এই ভাড়াই বলবৎ থাকবে।’

বাস মালিকদের পক্ষে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করেই তারা ৫৮ টাকা ভাড়া এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা হাফ পাসে সম্মত হয়েছেন। তবে আগামী এক মাসের মধ্যে ফ্লাইওভারের টোল পুনর্নির্ধারণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, দীর্ঘদিনের অনমনীয় অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো একটি ইতিবাচক পদক্ষেপ। এর মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরার পাশাপাশি চাঁদাবাজি ও মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহন সাধারণ যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা এবং শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছিল। এর প্রতিবাদে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ জোরদার আন্দোলন শুরু করে। কয়েক দফা আন্দোলন ও একাধিক বৈঠকের পর অবশেষে বুধবার ভাড়ার বিষয়ে এ চূড়ান্ত সমঝোতা হলো।

বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিরা অর্জিত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, শুরু থেকেই তারা শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত ৩৪ টাকা হাফ পাস এবং সাধারণ যাত্রীদের ভাড়া ৫৮ টাকা নির্ধারণের যে দাবি জানিয়ে আসছিলেন, তা অবশেষে বাস্তবায়িত হয়েছে।

সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা হাফ পাস চালু

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত