দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ইমরান হাশমি অভিনীত সিনেমা ‘আওয়ারাপন ২’। মুক্তির প্রথম দিনেই ভারতে ২১ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ২৭ কোটি ২০ লাখ রুপি আয় করে ছবিটি। দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে এর সাফল্যের ধারা।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৪১ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য
অনুযায়ী, দ্বিতীয় দিনে ভারতে ১২ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে ‘আওয়ারাপন ২’। ফলে ভারতে
সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১ কোটি ২৭ লাখ রুপি। বক্স অফিসে এ সাফল্যের ধারাবাহিকতা
থাকলে খুব শিগগিরই ৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে সিনেমাটি।
প্রথম দিনে ভারতের ৯ হাজার ৩৩টি প্রদর্শনীতে সিনেমাটির গড়
দর্শক উপস্থিতি ছিল ৪৫ দশমিক ৭৩ শতাংশ। দিল্লি-এনসিআর অঞ্চলে উপস্থিতি ছিল ৫৮ দশমিক
৫ শতাংশ এবং মুম্বাইয়ে ৩৯ দশমিক ৫ শতাংশ।
প্রায় দুই দশক পর ‘আওয়ারাপন’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি
নিয়ে বড় পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি,
শাবানা আজমি, পুরাণ গাব্বি ও অনিরুদ্ধ রাওয়ালসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন নীতিন
কক্কর।
২০০৭ সালে মুক্তি পাওয়া প্রথম ‘আওয়ারাপন’ বক্স অফিসে প্রত্যাশিত
সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সময়ের সঙ্গে
সিনেমাটি কাল্ট মর্যাদাও পায়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর নির্মিত
হয়েছে দ্বিতীয় কিস্তি।
‘আওয়ারাপন ২’-এর সাফল্যের মধ্যেই এর তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের
মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। ইমরান হাশমিও জানিয়েছেন, দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকলে
‘আওয়ারাপন ৩’ আসতে পারে। তবে এখন পর্যন্ত তৃতীয় কিস্তি নির্মাণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা
দেওয়া হয়নি।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন