সংবাদ

বড় পর্দায় মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:০৩ পিএম

বড় পর্দায় মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী

গানের ভিডিও নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া নির্মাতা শাহরিয়ার পলক এবার বড় পর্দায় নিয়ে আসছেন তাঁর প্রথম চলচ্চিত্র ‘বকুলের বুকে রক্তকরবী’। দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এই সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী।

প্রায় দুই বছর আগে নীরবে সিনেমাটির শুটিং শেষ করেন শাহরিয়ার পলক। ইতোমধ্যে পোস্ট প্রোডাকশনের সব কাজও সম্পন্ন হয়েছে। শিগগিরই সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

সিনেমাটিতে বকুল চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী ঊর্বী। অন্যদিকে মীর রাব্বীকে দেখা যাবে একটি খলচরিত্রে। নাটকে একাধিকবার একসঙ্গে অভিনয় করেছেন রাব্বী ও ঊর্বী। তাদের অভিনীত ‘বুক পকেটের গল্প’ দর্শকদের কাছেও প্রশংসা পেয়েছিল। তবে বড় পর্দায় জুটি হিসেবে এটি তাঁদের দ্বিতীয় কাজ। এর আগে অভিজিৎ চক্রবর্তীর ‘জুন’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

নতুন সিনেমাটি প্রসঙ্গে প্রিয়ন্তী ঊর্বী বলেন, ‘এটি সামাজিক সচেতনতার গল্প।’ সিনেমায় রাব্বীর চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘রাব্বী ভাইয়ের লুক খুবই ভয়ংকর। শুটিংয়ের সময় তাঁর লুক দেখে আমি ঘাবড়ে যেতাম।’

অন্যদিকে অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মীর রাব্বীর। এরপর বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’-তে অভিনয় করেন তিনি। ‘বকুলের বুকে রক্তকরবী’ তাঁর তৃতীয় চলচ্চিত্র। আগের দুই সিনেমার তুলনায় এবার একেবারেই ভিন্ন লুকে হাজির হচ্ছেন এই অভিনেতা।

নতুন চরিত্র প্রসঙ্গে মীর রাব্বী বলেন, ‘অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু এটি একেবারেই আলাদা। এখনই কিছু বলতে চাই না। টিজার কিংবা ট্রেলার প্রকাশের পর সবাই চরিত্রটি সম্পর্কে ধারণা পাবেন।’

শাহরিয়ার পলকের কাছে ‘বকুলের বুকে রক্তকরবী’ কেবল একটি সিনেমা নয়, বরং দীর্ঘদিনের স্বপ্নপূরণের গল্প। নির্মাতা বলেন, ‘গল্পটা আমার একরকম দায়িত্ব থেকে বানানো। এখনই সেই গল্প সম্পর্কে কিছু বলতে চাই না। ছবির টিজার ও ট্রেলার দেখার পর দর্শক বুঝতে পারবেন।’

সব কাজ শেষ করে এখন সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে ‘বকুলের বুকে রক্তকরবী’। সিনেমাটির টিজার ও ট্রেলার প্রকাশের পর এর গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

বড় পর্দায় মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত