সংবাদ

প্রকাশ্যে সামজ ভাইয়ের নতুন গান ‘যাও পাখি যাও’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:০০ পিএম

প্রকাশ্যে সামজ ভাইয়ের নতুন গান ‘যাও পাখি যাও’

প্রেম শুধু কাছে টানে না, কখনো কখনো তৈরি করে দূরত্বের দেয়ালও। প্রিয় মানুষকে হারানোর বেদনা যেমন হৃদয়ে শূন্যতা তৈরি করে, তেমনি সেই শূন্যতা থেকেই জন্ম নেয় অমলিন কিছু সুর। ভালোবাসা, অভিমান ও বিচ্ছেদের চিরচেনা অনুভূতিকে উপজীব্য করে প্রকাশিত হয়েছে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ ভাইয়ের নতুন গান ‘যাও পাখি যাও’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

‘যাও পাখি যাও’ গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠও দিয়েছেন সামজ নিজেই। তীব্র প্রেম, আবেগ, অভিমান ও বিচ্ছেদের অনুভূতিকে ঘিরেই আবর্তিত হয়েছে গানটির গল্প। প্রেমের গভীরতা ও প্রিয়জনকে হারানোর কষ্টকে দৃশ্যমান করে নির্মাণ করা হয়েছে এর মিউজিক ভিডিও।

ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, নূর ও আফরা নিশাত সুবর্ণা। তাদের অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রেমের টানাপোড়েন, আবেগ ও বিচ্ছেদের বেদনার গল্প। পাশাপাশি মিউজিক ভিডিওতে উপস্থিত রয়েছেন সামজ ভাই নিজেও।

নতুন গান প্রসঙ্গে সামজ ভাই বলেন, ‘গানটি আমার জন্য একটু আলাদা। ভালোবাসার পাশাপাশি এখানে আছে হারানোর কষ্ট, অভিমান ও কিছু না বলা অনুভূতি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছি। আশা করছি, গানটি সব শ্রেণির শ্রোতার ভালো লাগবে এবং তারা নিজেদের কোনো না কোনো গল্পের সঙ্গে এর মিল খুঁজে পাবেন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

প্রকাশ্যে সামজ ভাইয়ের নতুন গান ‘যাও পাখি যাও’

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত