সংবাদ

একসঙ্গে ফাহমিদা নবীর নতুন ৪০টি গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম

একসঙ্গে ফাহমিদা নবীর নতুন ৪০টি গান

একসঙ্গে ৪০টি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব দাস। এরই মধ্যে গানগুলোর অডিও রেকর্ডিং শেষ হয়েছে। এখন চলছে মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি। ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।

নতুন গানগুলোর মধ্যে শুরুতেই প্রকাশ পেতে যাচ্ছে ‘ভালোবাসা চাইতে গেলে’ শিরোনামের গানটি। গোলাম মোরশেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। এর ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। শিগগিরই ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

নতুন ৪০টি গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, “লাকী আখান্দ ভাইয়ের শিষ্য সজীব একজন প্রচ্ছন্ন গানপাগল মানুষ। প্রচারের আড়ালে থেকে কাজ করে যেতে ভালোবাসেন তিনি। তার সঙ্গে আমার মিউজিক্যাল বোঝাপড়া দারুণ। ৪০টি গান নিয়ে আমরা দুজনেই খুব আশাবাদী।”

সজীব দাস বলেন, “ফাহমিদা আপার মতো গুণী শিল্পী আমার ওপর আস্থা রাখছেন, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। সব সময় তার জন্য সেরা সুরটা উপহার দেওয়ার চেষ্টা করি। আশা করছি, এই নতুন গানগুলোও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

এর আগে ফাহমিদা নবী ও সজীব দাসের সুর ও কণ্ঠে ২০টি গান প্রকাশিত হয়েছে। গানগুলো শ্রোতাদের মধ্যে প্রশংসাও পেয়েছে। তাদের জুটির আলোচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘চোখের কার্নিশে’, যা ২০১৯ সালে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছিল। এছাড়া ‘ভুল করে ভালোবেসেছি’, ‘বকুল চাঁপা’, ‘মুক্তি আলোয়’, ‘মেঘ হয়ে লুকাও’ ও ‘চোখের জলে’সহ বেশ কিছু গান রয়েছে।

এবার একসঙ্গে ৪০টি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই জুটি। গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশের মধ্য দিয়ে নতুন করে শ্রোতাদের সঙ্গে সংগীতের বন্ধন আরও গভীর করতে চান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

একসঙ্গে ফাহমিদা নবীর নতুন ৪০টি গান

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত