এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ারের নিজের ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এর যাত্রা শুরু হয়েছে কিছুদিন আগে। যাত্রা শুরুর পর এরই মধ্যে চ্যানেলটিতে প্রকাশ পেয়েছে পরপর চারটি মৌলিক গান। গানগুলো হলো—‘না জাগলে’, ‘মেঘলা আকাশ’, ‘জন্মের পরে’ ও ‘রবি ঠাকুর’।
চারটি গানেরই কথা লিখেছেন দিঠি আনোয়ারের বাবা, উপমহাদেশের
প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। এর মধ্যে ‘না জাগলে’
একটি দেশাত্মবোধক গান। গানটির সুর করেছেন সজল দাশ এবং পুনঃসংগীতায়োজন করেছেন অপু আমান।
অন্যদিকে ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’ ও ‘মেঘলা আকাশ’—এই তিনটি গানের সুর করেছেন এই প্রজন্মের
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অপু আমান।
বিগত কয়েক দিনে ধাপে ধাপে গানগুলো দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে
প্রকাশিত হয়েছে। নতুন এই গানগুলো নিয়ে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দিঠি আনোয়ার।
তিনি বলেন, ‘ইচ্ছে ছিল আব্বু বেঁচে থাকতেই ইউটিউব চ্যানেলটি
প্রকাশ করি। কিন্তু সেটা আর হলো না। আব্বু তার জীবনের লেখা শেষ গানগুলোর প্রকাশ দেখে
যেতে পারলে খুব খুশি হতেন। কারণ, গানগুলো আমার জন্যই লিখে রেখে গিয়েছিলেন। শেষ সময়ে
এসে আব্বু অপুকেই দায়িত্ব দিয়েছিলেন গানগুলোর সুর করার জন্য। অপুও আব্বুর কথা অক্ষরে
অক্ষরে শুনত, তাকে ভীষণ শ্রদ্ধাও করত। যে কারণে অপুকে দিয়েই কাজগুলো করাচ্ছি। তাছাড়া
অপুর ওপর আমি নির্দ্বিধায় ও অনায়াসে আস্থা রাখতে পারি।’
দিঠি আরও বলেন, ‘যে চারটি মৌলিক গান প্রকাশ পেয়েছে, সবগুলোর
জন্যই আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার ভক্ত-দর্শকদের প্রতি।’
এদিকে গান প্রকাশের ব্যস্ততার মধ্যেই নতুন একটি গুরুত্বপূর্ণ
দায়িত্ব পেয়েছেন দিঠি আনোয়ার। সম্প্রতি তিনি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের
সদস্য হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন করে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র
সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে। গত ২৯ জুলাই উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দিঠি আনোয়ার। এ প্রসঙ্গে তিনি
বলেন, ‘আমিও বাবার মতো মনেপ্রাণে একজন চলচ্চিত্রপ্রেমী ও সংগীতপ্রেমী শিল্পী। আমার
ওপর অর্পিত নতুন এই দায়িত্বটি অনেক বড় একটি দায়িত্ব। সরকারের প্রতি আমি কৃতজ্ঞ, এরকম
একটি দায়িত্বের জন্য আমাকে নির্বাচিত করায়। আমি আপ্রাণ চেষ্টা করব যথাযথভাবে দায়িত্ব
পালনের। আমার এই পথচলায় আমি সকলের সহযোগিতা কামনা করছি।’
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে
আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যেই নতুন করে বোর্ডটি পুনর্গঠন করা হয়েছে। নতুন দায়িত্বের
পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে বাবার লেখা গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের
পথচলাকেও আরও সমৃদ্ধ করে চলেছেন দিঠি আনোয়ার।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন