বাংলা ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নতুন সংগীতায়োজনে ফিরছে নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে। দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন একক শিল্পীর অংশগ্রহণে তৈরি হয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ১৬ আগস্ট ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে অ্যালবামটি।
‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট
পেতে ভালোবাসি’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে গেয়েছেন বর্তমান সময়ের শিল্পীরা।
অ্যালবামের গানগুলোর মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।
‘উত্তরাধিকার’-এ অংশ নেওয়া ব্যান্ডগুলো হলো—দলছুট, আরবোভাইরাস,
সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের
মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা,
সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
অ্যালবামে দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল
বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ
মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ এবং এ কে রাহুল ‘মন চাইলে মন’।
একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’ এবং অটামনাল মুন ‘হকার’ গানটি পরিবেশন করেছেন।
আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘চলো বদলে যাই’ গানটি নতুন করে গেয়েছে ব্যান্ড শুভযাত্রা। ব্যান্ডটির ভোকাল শুভ জানান, বাচ্চু ভাইয়ের গান নতুন করে করার বিষয়টি তাঁদের জন্য ছিল আবেগের। গানটির নতুন সংগীতায়োজন ও রেকর্ডিং শেষ করতে টানা পাঁচ দিন কাজ করেছেন তাঁরা।
‘উত্তরাধিকার’ শুধু আইয়ুব বাচ্চুর গান নতুন করে পরিবেশনের
আয়োজন নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে তাঁর স্মৃতি সংরক্ষণের উদ্যোগও। প্রকল্প থেকে পাওয়া
অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে।
আইয়ুব বাচ্চুর সংগ্রহে থাকা প্রায় ৫০টি গিটারসহ তাঁর ব্যবহৃত
বিভিন্ন স্মারক সংরক্ষণের পরিকল্পনা রয়েছে পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের। বর্তমানে
গিটারগুলো মগবাজারের বাসায় সংরক্ষিত আছে। এসব স্মারক নিয়ে ভবিষ্যতে মিউজিয়াম বা মিউজিক্যাল
লাউঞ্জ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে পরিবার।
২০১৮ সালের ১৮ অক্টোবর ৫৬ বছর বয়সে মারা যান আইয়ুব বাচ্চু।
মৃত্যুর আট বছর পরও তাঁর গান ও গিটারবাদন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
জন্মদিন উপলক্ষে ‘উত্তরাধিকার’ অ্যালবামের মাধ্যমে তাঁর কালজয়ী গানগুলো নতুন সংগীতায়োজনে
আবারও শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ১৬ আগস্ট বিকেলে ‘উত্তরাধিকার’ নিয়ে সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়েছে। একই দিন ডাবল সিডির পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও অ্যালবামটি
প্রকাশিত হবে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন