সংবাদ

লিজার নতুন গান ‘তুমি বিহন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম

লিজার নতুন গান ‘তুমি বিহন’

বেশ কয়েক মাসের বিরতির পর এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন মৌলিক গান ‘তুমি বিহন’। লিজার নিজের ইউটিউব চ্যানেল ‘লিজা’-তে গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন এই শিল্পী।

নিজের চ্যানেলে প্রকাশিত হওয়ায় দেশের অন্যান্য পেশাদার ইউটিউব চ্যানেলের তুলনায় গানটির ভিউ হয়তো তুলনামূলক কম। তবে এরই মধ্যে অনেক শ্রোতা গানটি উপভোগ করেছেন। আর এতেই সন্তুষ্ট লিজা। কারণ, নিজের চ্যানেলে মৌলিক গান প্রকাশের ক্ষেত্রে একজন শিল্পী যেমন প্রত্যাশা রাখেন, তেমনি শ্রোতাদের ভালোবাসা ও সাড়া পাওয়াটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি।

‘তুমি বিহন’ গানটির কথা ও সুর করেছেন জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর।

নতুন গান প্রসঙ্গে লিজা বলেন, ‘বেশ কয়েক মাস বিরতির পর আমার নতুন কোনো মৌলিক গান প্রকাশ পেল। আমার গানের নিয়মিত যারা শ্রোতা, তারাও চাচ্ছিলেন যেন নতুন গান প্রকাশ করি। বলা যায়, সেই তাগিদ থেকেই এই গানটি প্রকাশ করা। রোমান্টিক এই গানটির কথা ও সুর আমার কাছে আমার অন্যান্য গানের চেয়ে একটু বেশি ভালো লাগার। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এমন অনেকেই আমাকে ফোন করেছেন, যারা গানটি একবার শুনতে গিয়ে বহুবার শুনেছেন। ধন্যবাদ জানাই আমার শ্রোতাদের।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী, একজন শিল্পী হিসেবে আমি সবসময়ই চাই সুন্দর সুন্দর গান প্রকাশ করতে। কিন্তু সবসময় মনের মতো গানের কথা পাই না। আর তাই গান প্রকাশ করতেও একটু সময় নিতে হয়।’

এদিকে লিজা জানান, আরও কয়েকটি নতুন গানের কাজ চলছে। গানগুলোর অডিওর কাজ শেষ হওয়ার পর দ্রুত মিউজিক ভিডিও নির্মাণ করে নিজের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন তিনি।

লিজার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘চাই তোমায়’, ‘পাখি’, ‘যাবি কতোদূর’, ‘পাগলী সুরাইয়া’, ‘তুমি আসবে বলে’, ‘তোমার রোদেলা আকাশে’, ‘মেঘে মেঘে’ এবং ‘সারা আকাশ তাকে লিখে দেবো’। নতুন গান ‘তুমি বিহন’-এর মধ্য দিয়ে সেই তালিকায় যুক্ত হলো আরও একটি মৌলিক গান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

লিজার নতুন গান ‘তুমি বিহন’

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত