নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলায় ‘সিফাত বাহিনী’র প্রধান শেখ সিফাতসহ সাত আসামির ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার আরও চার নারীকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ দিনের রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন–শেখ সিফাত (৩২), জুম্মন ওরফে হোয়াইট জুম্মন (২৯), মো. সিয়াম (২৫), মাহবুব হোসেন ওরফে মাহাফুজ (৩২), রিয়াদ (৩৩), ইরফান (২৯) ও সিজান ওরফে জিসান (২৬)। এ ছাড়া তিন দিনের রিমান্ডপ্রাপ্ত চার নারী হলেন–মিনারা (৩৫), রুমা (৩৬), নাসিমা ও ইয়াসমিন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হন ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) কমিটির যুগ্ম সম্পাদক বুলবুল। এই ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ জুলাই বুলবুলের অটোরিকশার গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ২০ আগস্ট শেখ সিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন বুলবুল। মামলা করার পর থেকেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার রাতে শেখ সিফাতের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার পাইপ ও ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সি জানান, প্রধান আসামি শেখ সিফাতের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। তার সহযোগী জুম্মনের বিরুদ্ধে ৯টি ও রিয়াদের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন। এই বাহিনীটি বন্দরে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন