সংবাদ

সাংবাদিক দেবাশীষের পাওনা ও সহায়তা পৌঁছে দিল ‘আজকের পত্রিকা’

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম

সাংবাদিক দেবাশীষের পাওনা ও সহায়তা পৌঁছে দিল ‘আজকের পত্রিকা’
শোকাতুর বাবার হাতে ছেলের শেষ সম্মানি। ছবি : সংবাদ

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল ‘আজকের পত্রিকা’ কর্তৃপক্ষ। রোববার (২৩ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ায় দেবাশীষের পৈত্রিক বাড়িতে গিয়ে তার বাবার হাতে বকেয়া পাওনা ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেন পত্রিকার কর্মকর্তারা।

ছেলের শেষ কর্মস্থলের পাওনা ও সহায়তার টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দেবাশীষের বাবা দিলীপ দত্ত। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, ‘এটাই আমার দেবাশীষের শেষ সম্মানি।’ এ সময় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পত্রিকার কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আর্থিক সহায়তা প্রদানের পর ‘আজকের পত্রিকা’র কর্মকর্তারা কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে দেবাশীষ দত্ত ও তার তিন বছর বয়সী ছেলে শ্বর্ণশিষ দত্তের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা কুষ্টিয়া পৌর কবরস্থানে গিয়ে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর কবরে দোয়া ও শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন আজকের পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ময়নুল ইসলাম, এইচআর ও অ্যাডমিন বিভাগের কর্মকর্তা আফরোজা পারভীন এবং দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি তামীম আদনানসহ অন্যারা।

সহকর্মীর স্মৃতিচারণা করে ময়নুল ইসলাম বলেন, ‘দেবাশীষ ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিক একজন সাংবাদিক। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি দেবাশীষের পরিবারের পাশে থাকার এবং নিয়মিত খোঁজখবর রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘হোটেল শিখা ইন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা, তিন বছর বয়সী ছেলে শর্ণশিষ ও শ্বশুর আকরাম আলী নিহত হন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাংবাদিক দেবাশীষের পাওনা ও সহায়তা পৌঁছে দিল ‘আজকের পত্রিকা’

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত