সংবাদ

নিউইয়র্কে পিৎজার দোকানে গুলিতে নিহত বাংলাদেশি, সহকর্মী আহত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

নিউইয়র্কে পিৎজার দোকানে গুলিতে নিহত বাংলাদেশি, সহকর্মী আহত
নিউইয়র্কের ব্রুকলিনে গুলিতে নিহত মো. রাজু। : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি পিৎজার দোকানে বন্দুকধারীর গুলিতে মো. রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ব্রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তার স্ত্রী ও দুই সন্তান দেশে থাকেন। তিন বছর আগে পরিবারের সচ্ছলতার আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাজু দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করছিলেন। হঠাৎ এক বন্দুকধারী ভেতরে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে রাজুর বুকে ও মাথায় গুলি লাগে। তার সহকর্মী রাসেলও উরুতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। আহত রাসেল বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

দোকানের মালিক ও রাজুর বন্ধু আবদুল জলিল বলেন, ‘রাজু আমার খুব কাছের বন্ধু ছিল। দোকানটি সে নিজের মতো করে আগলে রাখত। কোনো কারণ ছাড়াই লোকটা এসে গুলি চালিয়ে আমার বন্ধুকে কেড়ে নিল।’

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, হামলাকারীকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে ধরার চেষ্টা চলছে। রাজুর মৃত্যুতে সোনাইমুড়ীতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

এর আগে ওই এলাকায় পিৎজা ডেলিভারি কর্মীসহ আরও দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। একের পর এক এমন সহিংসতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নিউইয়র্কে পিৎজার দোকানে গুলিতে নিহত বাংলাদেশি, সহকর্মী আহত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত