সংবাদ

পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম

পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
ছবি : সংবাদ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ৯টায় মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে যায়। সেখানে মৎস্য পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন। এ ছাড়া অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল সাড়ে ৯টায় মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নীলকমল লেকে যায়। সেখানে মৎস্য পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন। এ ছাড়া অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত